মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

তীব্র তাপদাহে হালিশহরে শ্রমিক দল নেতা রফিক উদ্দিন জসিমের উদ্যোগে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত ও নাস্তা বিতরণ।

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

মোঃ তৌকির উদ্দীন আনিছ,সময়ের কথা,চট্টগ্রাম! 

টানা তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। প্রখর রোদে ও গরমে যখন ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন হালিশহর থানা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রফিক উদ্দিন জসিম।
হালিশহর বড়পুল এলাকায় তার নিজস্ব অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে তৃষ্ণার্ত ও ক্লান্ত পথচারীদের মাঝে এই ঠান্ডা শরবত ও নাস্তা বিতরণ করা হয়। তীব্র গরমে দীর্ঘ পথচলার পর এক গ্লাস ঠান্ডা শরবত ও নাস্তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন শতাধিক শ্রমজীবী ও সাধারণ মানুষ।

​এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সদস্য ও হালিশহর থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আলমগীর, মোঃ জুলফিকার আলী জুয়েল, মোঃ সিরাজুল হক, মোঃ মনির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন সোহাগ, মোঃ শাহেদ, মোঃ মহিউদ্দিন, মোঃ ইসমাইল, মোঃ সাদেক মিয়া, মোঃ হাদিস মিয়া, মোঃ কুতুব উদ্দিন, মোঃ ওমর মিয়া, মোঃ আরিফ, রবিউল শেখ রবিন এবং মোঃ হাসানসহ শ্রমিক দলের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় তারা সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তীব্র সংকটের এই সময়ে এমন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews