মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

বাংলাদেশ কৃষি ব্যাংকের আজিজনগর শাখা’য় স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে পার্বত্য জেলার বান্দরবানের লামায় আজিজনগর শাখা আয়োজিত স্কুল ব্যাংকিং বিষয়ে ছাত্রদের মাঝে বিস্তারিত উপস্থাপন করে আজিজনগর কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. রাশেদুল হাসানের সভাপতিত্বে এবং দ্বিতীয় কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রিপনের সঞ্চালনায় চাম্বি স্কুল এন্ড কলেজে স্কুল ব্যাংকিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুন) বিকালবেলা প্রধান অতিথি হিসেবে ছিলেন আজিজ নগর হর্টিকালচার সেন্টার উদ্যানতত্ত্ববিদ (বিসিএস,কৃষি) কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, চাম্বি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হানিফ, ব্যাংক কর্মকর্তা দৌলত হোসেন, দেলোয়ার হোসেন ও মনস্বী প্রসাদ চাকমা সহ কলেজের প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি (বিসিএস,কৃষি) কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন বক্তব্য বলেন, বাংলাদেশে স্কুল ব্যাংকিং এর নিয়ম কানুন স্কুল ব্যাংকিং সংক্রান্ত নিয়ম ও প্রবিধান বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং এবং সিএসআর বিভাগের অধীনে ২৮শে অক্টোবর, ২০১৩ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এই অধ্যাদেশের প্রধান উপাদান সহ বিস্তারিত উপস্থাপন করেন।

ব্যাংকের ২য় কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রিপন বলেন, ০৬ থেকে ১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীরা অ্যাকাউন্ট খোলার জন্য প্রযোজ্য হবে। অ্যাকাউন্টের ব্যবস্থাপনা: অ্যাকাউন্টটি শিক্ষার্থী এবং ১ জন অভিভাবকদের দ্বারা যৌথভাবে পরিচালিত হবে। ফর্ম পূরণ করা, শিক্ষার্থী এবং অভিভাবকদের উভয়েরই ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং আইনগত অভিভাবকদের স্বাক্ষর থাকতে হবে। হিসাবের ধরন এটি একটি সঞ্চয়ী হিসাব। শিক্ষার্থীরা ১৮ বছর পূর্ণ হলে উক্ত হিসাব সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করা যাবে। ন্যূনতম খোলার ব্যালেন্স প্রাথমিক জমা অন্তত ১০০ টাকা। জাতীয়তা: ছাত্র-ছাত্রী এবং অভিভাবক/ আইনী অভিভাবক উভয়ই বাংলাদেশের নাগরিক হতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য গুরুত্বপূর্ণ নথি জন্ম সনদ, একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টের অনুলিপি বা স্কুলের প্রত্যয়ন ব্যাংকে জমা দিতে হবে জানান তিনি।

আজিজ নগর ব্যাংক কর্মকর্তা দৌলত হোসেন বলেন, অ্যাকাউন্টে যেকোন জমা উত্তোলন করা যাবে। এবং শিক্ষার্থীরা বৃত্তি বা উপবৃত্তি থেকে প্রাপ্ত অর্থ তাদের অ্যাকাউন্টে জমা করতে পারবে কিন্তু ব্যাংক এবং সরকারী/আধা-সরকারী/ স্বাধীন বা বেসরকারি সংস্থার মধ্যে একটি চুক্তি থাকবে। শিক্ষা বীমা শিক্ষার্থীরা এই অ্যাকাউন্টের অধীনে শিক্ষা বীমা সুবিধা পাবে যদি তাদের পারিবারিক আর্থিক সংকটের কারণে তাদের শিক্ষা ব্যাহত হয় বলে জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি ও আজিজ নগর কৃষি ব্যাংক ব্যবস্থাপক মো. রাশেদুল হাসান বলেন, বিকেবি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হল স্কুলগামী শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানতে একটি বিশেষ ধরনের ব্যাংকিং যা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস করতে সাহায্য করতে হবে। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হল একটি সঞ্চয়ী আমানত অ্যাকাউন্ট যা শিক্ষার্থীর নামসহ শিরোনাম হয় এবং অভিভাবকের স্বাক্ষরের সাথে যৌথভাবে পরিচালিত হয় যিনি অ্যাকাউন্টের নমিনী হতে পারবে। উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews