শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে মাদার নদীতে অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে মানববন্ধন বিশ্বকাপ ফাইনাল আবার আয়োজন এর দাবি আর্জেন্টাইনদের বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন দৈনিক দেশ বার্তা’র ব্যুরো চীফ সাত মাসের শিশু বুকে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ২১ বছরের টুম্পা দাশ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি গঠন: সহকারী সম্পাদক হলেন তৌকির উদ্দীন আনিছ বাঙ্গালহালিয়াতে বন্যা প্লাবিত এলাকার পানি নিস্কাশনের উদ্যোগ হাতে নিয়েছে সেনাবাহিনী কাপ্তাই জোন। সরকার আসে এবং যায় কিন্তু? বাঙ্গালহালিয়া ডাকবাংলা মধ্যম পড়া বাসির জলাবদ্ধতার দুর্ভোগ যেন শেষ নেই, একটু বৃষ্টি হলেই বসতঘরে হাঁটু সমান পানি। আনোয়ারার বৈরাগে পল্লী বিদ্যুতের নজিরবিহীন অবহেলা! ফিউজ বাদ দিয়ে তার পেঁচিয়ে জুয়াখেলা, একদিন ধরে তীব্র পানি সংকটে হাজারো মানুষ মোবাইল-ল্যাপটপ থেকে খাবারে বিষ? টিআইবি-এর শিউরে ওঠার মতো রিপোর্ট বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা: কী থাকছে এই ঘোষণায়?

যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি তা হলো সোনায় সোহাগা: মেসি

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসানোর পর আবেগ লুকাতে পারেননি লিওনেল মেসি।

পরিবারের সদস্য ও সতীর্থদের সঙ্গে এমন একটি মুহূর্ত ভাগ করে নিতে পারা তার জন্য অত্যন্ত বিশেষ কিছু বলে মন্তব্য করেন আর্জেন্টাইন অধিনায়ক। মঙ্গলবার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে যান মেসি। এর ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডে সমতা আনেন এই মহানায়ক।
ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘দিনগুলো কঠিন ছিল এবং আবেগটা সে কারণেই ছিল। আমি আমার সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিনিধি দলকে ধন্যবাদ জানাই। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের পর প্রতিক্রিয়ায় ৩৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমার জীবনে যা কিছু এসেছে, তার সবকিছুর মধ্য দিয়ে যেতে পেরে আমি খুব আনন্দিত। এখন আমি যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি তা হলো সোনায় সোহাগা। আমি খুব খুশি এবং এই চমৎকার দলটির প্রতি কৃতজ্ঞ, আমি এটি খুব উপভোগ করি।
শুধু ব্যক্তিগত অর্জন নয়, দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট মেসি। শিরোপাধারী আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারেনি।
মেসি বিশ্বাস করেন, সেই ইতিহাস বদলানোর সামর্থ্য আছে বর্তমান আর্জেন্টিনা দলে। তিনি বলেন, ‘এই দলটি খুবই ঐক্যবদ্ধ, খুবই শক্তিশালী একটি দল। আমি ভালো অনুভব করছি। আমরা কঠিন একটি ম্যাচ জিততে পেরেছি। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’ এ সময় আর্জেন্টাইন সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা, ‘আমি সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। তারা আবারও দেখিয়েছে, আর্জেন্টিনা এই বিশ্বকাপ নিয়ে কতটা উন্মাদ। আমরা আবারও পুরো স্টেডিয়াম ভরে ফেলেছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews