মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

ভারতীয় নাগরিক আটক বড়লেখা সীমান্তে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশের ভেতর থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ জুন) রাতে তাকে আটক করা হয়। আটক মো. আলী হুসেন (৩২) ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের সাব উদ্দিনের ছেলে। তল্লাশি চালিয়ে বিজিবি তার নিকট থেকে ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে।

বিজিবি সূত্র জানিয়েছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির আওতাধীন এলাকায় ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশের সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড নামক স্থান থেকে মো. আলী হুসেন (৩২) নামক ব্যক্তিকে আটক করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র যাচাই করে বিজিবি নিশ্চিত হয় তিনি ভারতীয় নাগরিক এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন।

জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক বিজিবিকে জানিয়েছে, মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, আটক ব্যক্তি ভারতীয় নাগরিক তা নিশ্চিত হওয়া গেছে। বিজিবির কাছে তিনি স্বীকার করেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews