সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

আমি গুলিবিদ্ধ, দ্রুত বাঁচান’ ৯৯৯-এ কল দিয়ে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হলেন যুবক

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

আমি গুলিবিদ্ধ হয়েছি, আমাকে গুলি করে বাসার ভেতর তালা মেরে রেখে গেছে, দ্রুত বাঁচান!’ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এমন ফোন পেয়ে রাজশাহীর একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫) নামে এক গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকার ৩৪/১ নম্বর বাড়ির পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে একটি আমেরিকায় তৈরি পিস্তল, গুলি, হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরক তৈরির উপাদানসহ ২১ ধরনের আলামত জব্দ করা হয়।

গুলিবিদ্ধ ফয়সাল নগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকার মো. সেলিম শেখের ছেলে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, রোববার ৯৯৯ নম্বরে কল করে এক ব্যক্তি আর্তস্বরে নিজের নাম ফয়সাল জানিয়ে সাহায্যের আবেদন করেন। কলটি রিসিভ করেন কনস্টেবল সাখাওয়াত এবং ডেসপাচার হিসেবে পুরো বিষয়টি মাঠপর্যায়ে সমন্বয় করেন এএসআই শহিদুল ইসলাম। খবর পেয়ে শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) মমতাজউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোহাম্মদ তারেক খালেদসহ ৪-৫ জন ব্যক্তি তালাবদ্ধ ওই রুম থেকে গুলিবিদ্ধ ফয়সালকে বের করার চেষ্টা করছেন। পরে উপস্থিত ওই ব্যক্তিদের সহায়তায় পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

পুলিশের ওই দল ঘরের বিছানার ওপর প্রাথমিকভাবে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসা দেখতে পায়। পরে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে সিআইডির ফরেনসিক টিমকে তলব করেন। সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নিবিড় তল্লাশি চালিয়ে একটি আমেরিকায় তৈরি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, একটি তাজা গুলি, একটি গুলির খোসা, গানপাউডার, চাকু, হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরক তৈরির উপাদানসহ মোট ২১টি আলামত জব্দ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews