মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিতে কাফরুল থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এ সময় প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে বেশি বেশি গাছ লাগাতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি ডেঙ্গু প্রতিরোধের বিষয়েও গুরুত্বারোপ করেন এবং বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সিটি কর্পোরেশনের ওপর নির্ভর করলে হবে না, জনগণকেও সচেতন হতে হবে। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও যেখানে-সেখানে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত পরিষ্কার করতে হবে, যাতে এডিস মশার বংশবিস্তার না ঘটে। তিনি সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এবং ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘পরিষ্কার রাখুন, ডেঙ্গু প্রতিরোধ করুন’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, একটি সবুজ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। তারা দাবি করেন, দেশের কোটি কোটি মানুষের সমর্থন ও ভোটে বিএনপি জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews