সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

আনোয়ারার বৈরাগে পল্লী বিদ্যুতের নজিরবিহীন অবহেলা! ফিউজ বাদ দিয়ে তার পেঁচিয়ে জুয়াখেলা, একদিন ধরে তীব্র পানি সংকটে হাজারো মানুষ

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সময়ের কথা
আনোয়ারা, চট্টগ্রাম:

ভোক্তা অধিকারের চরম লঙ্ঘন নাকি সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা? চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের চরম গাফিলতি ও উদাসীনতায় এখন নরক যন্ত্রণায় ভুগছেন এলাকার হাজার হাজার মানুষ। গত গতকাল বিদ্যুৎ আসার সাথে সাথেই একটি লাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে তার ছিঁড়ে যায়। এরপর প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও এখনো বিদ্যুৎ সংযোগ সচল করার কোনো নামগন্ধ নেই। তীব্র গরমে পুরো এলাকা এখন যেন এক নরককুণ্ডে পরিণত হয়েছে।

ঝুঁকিপূর্ণ বাইপাস সংযোগের মহোৎসব:
অনুসন্ধানে দেখা গেছে, গুয়াপঞ্চক এলাকার এই বৈদ্যুতিক খুঁটিতে সুরক্ষার জন্য যে ‘ড্রপ আউট ফিউজ কাট-আউট’ ব্যারেল থাকার কথা, তা বছরের পর বছর ধরে উধাও! দায়িত্বপ্রাপ্ত লাইনম্যানরা নিয়ম অনুযায়ী ফিউজ ব্যারেল না লাগিয়ে, বারবার সেখানে সরাসরি সাধারণ তার পেঁচিয়ে বা বাইপাস করে সংযোগ দিয়ে যাচ্ছেন। শর্ট সার্কিট বা ওভারলোড হলে যেখানে ফিউজ কেটে গিয়ে বড় দুর্ঘটনা এড়ানোর কথা, সেখানে এভাবে তার পেঁচিয়ে রাখার কারণে গতকাল কারেন্ট আসার সাথে সাথেই পুরো লাইনটি বিকট শব্দে ফুটে যায়। এই ধরনের আত্মঘাতী ও অবৈধ উপায়ে লাইন সচল রাখার কারণে যেকোনো সময় পুরো এলাকার ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে বড় ধরনের অগ্নিকাণ্ড বা মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।
কোরিয়ান ইপিজেডের শ্রমিক ও সাধারণ মানুষের চরম ভোগান্তি:

সবচেয়ে অবর্ণনীয় কষ্ট পোহাচ্ছেন কোরিয়ান ইপিজেড বা কেইপিজেড (KEPZ)-এ কর্মরত হাজার হাজার হাড়ভাঙা খাটুনি খাটা কর্মজীবী মানুষ। সারাদিন কারখানায় ডিউটি শেষে ঘরে ফিরে তারা পাচ্ছেন না এক ফোঁটা পানি। বিদ্যুৎ না থাকায় পাম্প চালানো যাচ্ছে না, যার ফলে পুরো এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। রান্নাবান্না, খাওয়া তো দূরের কথা, সাধারণ মানুষ ও শ্রমিকেরা টয়লেট বা ওয়াশরুম পর্যন্ত ব্যবহার করতে পারছেন না। নারীদের কষ্ট এবং শিশুদের কান্না আজ বৈরাগের প্রতিটি ঘরের চেনা দৃশ্য।
পার্কি সৈকত অভিযোগ কেন্দ্রের ফোন বন্ধ!
গ্রাহকদের এই চরম বিপদে স্থানীয় পার্কি সমুদ্র সৈকত অভিযোগ কেন্দ্র ও পল্লী বিদ্যুৎ অফিসের ভূমিকা রীতিমতো রহস্যজনক ও ধৃষ্টতাপূর্ণ! এলাকাবাসী গতকাল থেকে শত শত বার অভিযোগ কেন্দ্রে কল দিলেও কোনো সমাধান তো মেলা দূর, উল্টো এখন সাধারণ মানুষের ক্ষোভ থেকে বাঁচতে অফিশিয়াল অভিযোগ কেন্দ্রের নম্বরগুলোই বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ! সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারীদের এমন দায়িত্বহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, অতিষ্ঠ এলাকাবাসী বাধ্য হয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগের জরুরি হেল্পলাইন ১৬৯৯৯ নম্বরে কল করে সরাসরি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গুয়াপঞ্চক ও বৈরাগ এলাকার এই অবহেলিত কর্মজীবী মানুষের অধিকার আদায়ের জন্য এবং এই অনিয়মের বিরুদ্ধে এখনই আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা জানতে চাই-আনোয়ারার বৈরাগে এই অবৈধ বাইপাস কানেকশন এবং গ্রাহকদের ফোন বন্ধ রাখার সংস্কৃতির শেষ কোথায়? যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে, তার দায় কি পার্কি সৈকত অভিযোগ কেন্দ্রের কর্মকর্তারা নেবেন?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews