বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন দৈনিক দেশ বার্তা’র ব্যুরো চীফ সাত মাসের শিশু বুকে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ২১ বছরের টুম্পা দাশ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি গঠন: সহকারী সম্পাদক হলেন তৌকির উদ্দীন আনিছ বাঙ্গালহালিয়াতে বন্যা প্লাবিত এলাকার পানি নিস্কাশনের উদ্যোগ হাতে নিয়েছে সেনাবাহিনী কাপ্তাই জোন। সরকার আসে এবং যায় কিন্তু? বাঙ্গালহালিয়া ডাকবাংলা মধ্যম পড়া বাসির জলাবদ্ধতার দুর্ভোগ যেন শেষ নেই, একটু বৃষ্টি হলেই বসতঘরে হাঁটু সমান পানি। আনোয়ারার বৈরাগে পল্লী বিদ্যুতের নজিরবিহীন অবহেলা! ফিউজ বাদ দিয়ে তার পেঁচিয়ে জুয়াখেলা, একদিন ধরে তীব্র পানি সংকটে হাজারো মানুষ মোবাইল-ল্যাপটপ থেকে খাবারে বিষ? টিআইবি-এর শিউরে ওঠার মতো রিপোর্ট বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা: কী থাকছে এই ঘোষণায়? ইফা’র নব নিযুক্ত ডিজি কে অভিনন্দন জানিয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদ মেসির জাদুতে শেষ ষোলোতে আর্জেন্টিনা, লড়াকু কেপ ভার্দেকে ৩-২ গোলে হার

বাঙ্গালহালিয়াতে বন্যা প্লাবিত এলাকার পানি নিস্কাশনের উদ্যোগ হাতে নিয়েছে সেনাবাহিনী কাপ্তাই জোন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

হারাধন কর্মকার, রাজস্থলীঃ চট্টগ্রাম 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাঙ্গালহালিয়া বাজার ও বাজার সংলগ্ন ডাকবাংলা মধ্যম পাড়া ( দক্ষিণেশ্বর কালী মন্দিরের পিছনের সাইডে) প্রায় এক হতে দের শত পরিবার বন্যায় প্লাবিত হয়েছে বসত ঘর সহ উঠানে হাঁটু সমান পানি জমে থাকায় চরম দুর্ভোগে পরেছিলেন পাড়া বাসি।

https://www.facebook.com/share/v/19Cor9H6TZ/

বুধবার বিকালে বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই ৩৮ বীর রণজয়ী কাপ্তাই জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল নাজমুল কাদির শুভ পি এস সি এর নির্দেশনায় বাঙ্গালহালিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আরেফিন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, ইউপি সদস্য শিমুল দাস, মহিলা সদস্যা বাপ্পী দেব,বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আলাপ করেন। এলাকাবাসীকে জনদুর্ভোগ থেকে রক্ষা করতে তাৎক্ষণিক বুলড্রোজার এনে বাজার আশ পাশের সকল ড্রেন পরিস্কার কার্যক্রম শুরু করায় প্রশংসায় ভাসছেন বাংলাদেশ সেনাবাহিনী। পরিদর্শন কালে মেজর আরেফিন বলেন উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে সেনাসদস্যরা নিরলসভাবে জনদুর্ভোগ নিরসনে বিভিন্ন তৎপরতা, জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা, চিকিৎসা সহায়তা এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত রয়েছে।এছাড়াও সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ।বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, টানা বৃষ্টিতে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় সড়ক গ্রাম বাজার ডুবে যাওয়ায় সাধারণ জনসাধারণের চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। বাজারে ও গ্রামের পাশে পানি নিস্কাসনের জায়গা বন্ধ হওয়ায় জলাবদ্ধ সৃষ্টি হয়। ফলে বাঙ্গালহালিয়া ক্যাম্পের ক্যাম্প অধিনায়কের সার্বিক সহযোগিতায় পানি নিস্কাসনের ব্যবস্থা করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, ডাক বাংলা পাড়া বাজারের ওপর দিয়ে প্রবল স্রোত বয়ে যাচ্ছে।বাঙ্গালহালিয়াতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে ডাক বাংলা পাড়াসহ বিভিন্ন এলাকা। গতকাল থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করছে উপজেলা প্রশাসন। উপজেলার তিন টি ইউনিয়নের এরই মধ্যে ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে আশ্রয় কেন্দ্র গুলো দফায় দফায় পরিদর্শন করছেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews