সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি গঠন: সহকারী সম্পাদক হলেন তৌকির উদ্দীন আনিছ

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে সহকারী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কথা

(Somoyerkatha.com)-এর প্রকাশক মোঃ তৌকির উদ্দীন আনিছ

​সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান এবং মহাসচিব মো: সাগির আহমেদ যৌথ স্বাক্ষরে ২০ জুলাই এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।

​তৃণমূল ও মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত সুরক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে গঠিত এই কমিটিতে সারাদেশের উদীয়মান ও দক্ষ সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

সহকারী সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ তৌকির উদ্দীন আনিছ বলেন,

আমাকে এই দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মানিত চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান ভাই এবং মহাসচিব মো: সাগির আহমেদ ভাইসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মফস্বলের খেটে খাওয়া সাংবাদিকদের অধিকার আদায় এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় বিএমএসএস সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অর্পিত দায়িত্ব পালনে আমি আমার সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও মেধা উজাড় করে দেবো।

​তিনি আরও বলেন, তৃণমূল সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে বিএমএসএস আগামী দিনেও সক্রিয় থাকবে। দায়িত্ব পালনে তিনি সহকর্মী, সিনিয়র সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

​উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) সারাদেশে মফস্বলে কর্মরত সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews