বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন দৈনিক দেশ বার্তা’র ব্যুরো চীফ সাত মাসের শিশু বুকে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ২১ বছরের টুম্পা দাশ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি গঠন: সহকারী সম্পাদক হলেন তৌকির উদ্দীন আনিছ বাঙ্গালহালিয়াতে বন্যা প্লাবিত এলাকার পানি নিস্কাশনের উদ্যোগ হাতে নিয়েছে সেনাবাহিনী কাপ্তাই জোন। সরকার আসে এবং যায় কিন্তু? বাঙ্গালহালিয়া ডাকবাংলা মধ্যম পড়া বাসির জলাবদ্ধতার দুর্ভোগ যেন শেষ নেই, একটু বৃষ্টি হলেই বসতঘরে হাঁটু সমান পানি। আনোয়ারার বৈরাগে পল্লী বিদ্যুতের নজিরবিহীন অবহেলা! ফিউজ বাদ দিয়ে তার পেঁচিয়ে জুয়াখেলা, একদিন ধরে তীব্র পানি সংকটে হাজারো মানুষ মোবাইল-ল্যাপটপ থেকে খাবারে বিষ? টিআইবি-এর শিউরে ওঠার মতো রিপোর্ট বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা: কী থাকছে এই ঘোষণায়? ইফা’র নব নিযুক্ত ডিজি কে অভিনন্দন জানিয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদ মেসির জাদুতে শেষ ষোলোতে আর্জেন্টিনা, লড়াকু কেপ ভার্দেকে ৩-২ গোলে হার

বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন দৈনিক দেশ বার্তা’র ব্যুরো চীফ

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নেতা নয় -সহযোদ্ধা, ব্যবসা নয়-সংগঠন সেই স্লোগান নিয়ে ,​বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএম এসএস)’র জন্মলগ্ন থেকেই গুরুত্বপূর্ণ পদে পদায়িত করে আসছে সংগঠনটি। দীর্ঘ কয়েক বছর যাবৎ যুগ্ম-মহাসচিব’ হিসেবে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সংগঠনের স্বার্থে সাধ্যমতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করে। নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান বলেন সংগঠন আমার পেশা নয়-সংগঠন আমার নেশা,আর সেই নেশায় বিশাল ফ্ল্যাটফর্ম বিএমএসএস ‘র সাথে নিঃস্বার্থভাবে সংযুক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি ,
​সংগঠনের প্রতিষ্ঠাকালীন এই যাত্রার ধারাবাহিকতায় এবং কাজের মূল্যায়ন করে, সংগঠনের সম্মানিত চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান (তোতা) ও মহাসচিব মোহাম্মদ সগীর আহমদ মহোদয় আমাকে আসন্ন ২০২৬-২০২৭ সনের ১৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি’র ‘ ভাইস-চেয়ারম্যান’ পদে মনোনীত করেছেন। সংগঠনের সাংগঠনিক ফরমের ১নং পেইজের ১৩ নং ক্রমিক মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ দৈনিক দেশ বার্তা এবং দৈনিক অভিযোগ বার্তা’র ব্যুরো চীফ , বিএমএসএস’র সাবেক যুগ্ম – মহাসচিব কে ভাইস-চেয়ারম্যান পদে পদোন্নতি করে আজ সংগঠনের নিজস্ব অফিসিয়াল পেইজে তা প্রচার করা হয়েছে। চেয়ারম্যান ও মহাসচিব মহোদয় এবং সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানানো হয়েছে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
​বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের ১৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে দৈনিক দেশ বার্তা ও দৈনিক অভিযোগ বার্তা’ ব্যুরো চীফ মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ “ভাইস-চেয়ারম্যান” হিসেবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের তৃণমূল নিপীড়িত নির্যাতিত অবহেলিত সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় সাংবাদিক মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।  ভাইস-চেয়ারম্যান ” হিসেবে দায়িত্ব পাওয়ায় মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​সংগঠন কর্তৃক অর্পিত এই নতুন দায়িত্ব আমি অতীতের ন্যায় এবারও সততা, নিষ্ঠা ও যথাযথ দায়িত্বশীলতার সাথে পালন করতে বদ্ধপরিকর। আমার এই দায়িত্ব পালনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএস এস) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ৬৪ জেলার সকল জেলা কমিটি এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রতিটি উপজেলা কমিটির সকল সাংবাদিক ভাইয়ের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
​আসুন, সকলে মিলে( বিএমএসএস ) এর গতিশীল শক্তিশালী বিশাল ফ্ল্যাটফর্ম নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত , সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও সুদৃঢ় করে নিজেকে শক্তিশালী সংগঠক হিসেবে গড়ে তুলি।​
তিনি বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।
এদিকে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ( বিএমএসএস )’ র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ এবং প্রত্যাশা করেন সাবেক যুগ্ম মহাসচিব ও নবগঠিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ এর কাছ থেকে সফলতা ও দক্ষ নেতৃত্ব সংগঠনের জন্য অশেষ গৌরবের , ভবিষ্যতে সেই দক্ষ নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও এগিয়ে যাবে, এবং নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং তৃণমূল নিপীড়িত নির্যাতিত অবহেলিত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সাংবাদিক সমাজের বিভিন্ন ব্যক্তি, সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ কে অভিনন্দন জানিয়ে তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews