সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

জামালখানের শিশু বর্ষা ধর্ষণ, হত্যা ও আলামত গোপন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু; আদালতে মায়ের কান্নায় আবেগঘন পরিবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | সময়ের কথা ডটকম

চট্টগ্রামের বহুল আলোচিত জামালখানের সাত বছরের শিশু মারজানা হক বর্ষা ধর্ষণ, হত্যা ও আলামত গোপন মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রাম মহানগরের বিজ্ঞ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমা-এর আদালতে মামলাটির বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। মামলাটির সিআরপি নং-৭১৩/২৬ (নারী ও শিশু মামলা নং-৫৫/২৬) এবং অভিযোগের ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ২০১ ধারা

সাক্ষ্যগ্রহণের শুরুতেই মামলার প্রথম সাক্ষী (পি.ডব্লিউ-১) ও ভিকটিমের মা ঝর্ণা বেগম আদালতে জবানবন্দি দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আদালতকক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ এবং অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস। বাদীপক্ষে আইনি সহায়তা প্রদান করেন মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, অ্যাডভোকেট পরেশ চন্দ্র দাশ, অ্যাডভোকেট মো. হাসান আলী, অ্যাডভোকেট সাহানা আফরোজ, মোহাম্মদ বদরুল হাসানঅ্যাডভোকেট আরমান জিয়াউদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা।

জবানবন্দিতে ঝর্ণা বেগম আদালতকে জানান, তার মেয়ে মারজানা হক বর্ষা (৭) চট্টগ্রাম সিটি করপোরেশন কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ২০২২ সালের ২৪ অক্টোবর বিকেলে বাসা থেকে চিপস কিনতে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২০০৩, তারিখ: ২৫ অক্টোবর ২০২২) করা হয়।

তিনি আরও বলেন, ২৭ অক্টোবর বিকেলে জামালখান লিচুবাগান এলাকার গ্র্যান্ড সিকদার হোটেলের পেছনের একটি ড্রেনে সাদা রঙের প্লাস্টিকের বস্তা দেখতে পান তার ভাই। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে বস্তাটি খুলে ভেতরে বর্ষার মরদেহ শনাক্ত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জবানবন্দিতে বাদী আরও উল্লেখ করেন, ঘটনার পর দায়ের করা মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ আসামি লক্ষ্মণ কান্তি দাশকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি বর্ষাকে ধর্ষণ এবং চিৎকার করায় হত্যা করার কথা স্বীকার করেছেন বলে তিনি আদালতকে জানান। এছাড়া সিসিটিভি ফুটেজে আসামিকে বর্ষাকে সঙ্গে নিয়ে একটি গুদামে প্রবেশ করতে দেখেছেন বলেও তিনি সাক্ষ্যে উল্লেখ করেন।

জবানবন্দি শেষে ঝর্ণা বেগম আদালতের কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে শনাক্ত করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, আলোচিত এ মামলায় ভিকটিম পরিবারের পক্ষে আইনি সহায়তা প্রদান করছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews