সাকিব জাহান (মিশু) / নিজস্ব প্রতিবেদক:
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং অ্যাকাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে 'মেকানিক্যাল ক্লাব'-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত "মেকানিক্যাল কার্নিভাল-২০২৬" এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটির অনুমোদন ও নাম প্রকাশ করা হয়।
অভিভাবক ও উপদেষ্টা পরিষদ
বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় নতুন কমিটি পরিচালিত হবে। উপদেষ্টা পরিষদে রয়েছেন:
প্রধান পৃষ্ঠপোষক: ডক্টর মো: মিজানুর রহমান (প্রফেসর ও বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ)
সহকারী পৃষ্ঠপোষক: মো: সোহেল রানা (সহকারী প্রফেসর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ)
সহযোগী উপদেষ্টা:
মো: ইউসুফ আলী (লেকচারার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ)
আহমেদ আব্দুল্লাহ মুজাহিদ (লেকচারার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ)
নবগঠিত কার্যনির্বাহী কমিটির মূল নেতৃত্ব শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন মেয়াদের প্রধান নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন:
সভাপতি: মারুফ আহমেদ
সহসভাপতি:
প্রিতম দেবনাথ
আবু রায়হান শাফী
নুর আমিন
সাধারণ সম্পাদক: মোব্বাসিরা আক্তার
ক্লাবের লক্ষ্য ও আগামী পরিকল্পনা
নতুন দায়িত্ব গ্রহণের পর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মেকানিক্যাল ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আগামী মেয়াদে কারিগরি সেমিনার, ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রিয়াল ভাজিট এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মেকানিক্যাল ও রোবোটিক্স প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রধান পৃষ্ঠপোষক ও বিভাগীয় প্রধান ডক্টর মো: মিজানুর রহমান নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "মেকানিক্যাল ক্লাব শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ অর্জনের অন্যতম প্ল্যাটফর্ম। আশা করি, সভাপতি মারুফ আহমেদ ও সাধারণ সম্পাদক মোব্বাসিরা আক্তারের নেতৃত্বে এই নতুন টিম ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান করবে।"
শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় নতুন এই কমিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে উদ্ভাবন ও অগ্রগতির এক নতুন অধ্যায় সূচনা করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।