মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

রাজস্থলীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের ভাইভা সম্পন্ন।

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মিন্টু কান্তি নাথ ​রাজস্থলী প্রতিনিধিঃ

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে রাজস্থলীতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের ভাইভা (মৌখিক) পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসানের সভাপতিত্বে ভাইভা বোর্ডে উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমা, শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা উপস্থিত ছিলেন। এতে নির্ধারিত পদের বিপরীতে ৯৩ জন চাকরিপ্রার্থী অংশ নেন।

​সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রাহের জন্য ১২ জন তথ্য সংগ্রাহক ও ১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি রাখা হবে অপেক্ষমাণ তালিকা।

​ইউএনও ইউছুপ হাসান জানান, প্রকৃত বঞ্চিতরা যেন বাদ না পড়েন এবং সঠিক উপকারভোগীদের তথ্য সংগৃহীত হয়, তা নিশ্চিত করতেই এ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews