চট্টগ্রাম প্রতিনিধি:
পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীদের অনেককে সাদা পোশাকে এবং সবুজ ব্যাজ ও ফিতা পরিহিত অবস্থায় দেখা যায়। এ সময় বিভিন্ন ইসলামী ও সংগঠনের পতাকা হাতে নিয়ে তারা র্যালিতে অংশ নেন।
র্যালিকে ঘিরে চট্টগ্রামের সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানানোর পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিভিন্ন বার্তা তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসকে কেন্দ্র করে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
র্যালিতে অংশ নেওয়া ব্যক্তিরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পুরো আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের তৎপরতা দেখা যায়।