মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান বন্ধে ইউএনওর  মনিটরিং অব্যাহত।

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
হারাধন কর্মকার, রাজস্থলীঃ 
সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুতের অপচয় রোধে রাজস্থলী উপজেলায় রাত ৮টার মধ্যে সব ধরনের আলোকসজ্জা, আলোকিত বিলবোর্ড, শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে বিশেষ বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাতে থেকে উপজেলার তিনটি বাজার রাজস্থলী, ইসলামপুর গাইন্দ্যা বাজার, ও বাঙ্গালহালিয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সরেজমিনে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।মনিটরিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ব্যবসায়ীদের সরকারি আদেশ কঠোরভাবে মেনে চলার জন্য সতর্ক করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারের এই জনগুরুত্বপূর্ণ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে খাবারের দোকান, হাসপাতাল এবং ফার্মেসী এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।বাজার মনিটরিংয়ের সময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, ইউপি সদস্য শিমুল দাস,বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী এবং বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সুমন কান্তি দেসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এছাড়াও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
বাঙ্গালহালিয়া বাজারের রাতে মনিটরিং করছেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইউছুফ হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews