সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিল ২০২৬। বন্দর থানার শেখ পাড়ায় প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এই মাহফিলের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামের বন্দর থানাধীন শেখ পাড়া ১নং সাইট এলাকায় পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, রোজ শুক্রবার বাদে এশা হামজার দিঘী (প্রকাশ ধোপার দিঘীর দক্ষিণ পার্শ্বস্থ চত্বর) প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

​মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাশরিফ আনবেন আন্তর্জাতিক বহির্বিশ্বে সফল ইসলাম প্রচারক, পীরে তরিকত, মুর্শিদে বরহক আলহাজ্ব মাওলানা শায়খ মুহাম্মদ আবু ছফিয়ান খান আবেদী আল কাদেরী (মাঃ জিং আঃ)। তিনি চাঁদপুর হাজীগঞ্জের বলরামপুর দরবার শরীফের পীর সাহেব এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান।

​বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন:

হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের আল কাদেরী-খতিব, হামজার দিঘির পাড় শাহী জামে মসজিদ, হালিশহর, বন্দর, চট্টগ্রাম এবং পরিচালক, কদম রসুল (সা.) হিফজুল কুরআন মডেল মাদ্রাসা, বাগিছাহাট, চন্দনাইশ, চট্টগ্রাম।

হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর কাইউম রিয়াদ — ইসলামী আলোচক (বিজয় টিভি, দেশ টিভি, এশিয়ান টিভি, বিটিভি), খতিব, নোয়া পাড়া শেখ পাড়া বায়তুল জান্নাত জামে মসজিদ এবং প্রতিষ্ঠাতাপরিচালক, জুল কারনাইন মডেল মাদ্রাসা ও হযরত ওসমান বিন আফফান (রাঃ) মডেল মাদ্রাসা।

​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে শেখ পাড়া সমাজকল্যাণ পরিষদ (দক্ষিণ মধ্য হালিশহর, ৩৮নং ওয়ার্ড, বন্দর, চট্টগ্রাম)।

“আয়োজক কমিটি ও স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে ধর্মপ্রাণ সকল মুসলমানদের এই মোবারক মাহফিলে উপস্থিত হয়ে সওয়াব হাসিল করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সময়ের কথার সাথে থাকার জন্য ধন্যবাদ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews