সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,কেক কাটা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” এই প্রতিপাদ্যে কে সামনে রেখে সোমবার (৩১শে আগস্ট) বিকাল ৪টায় সাতক্ষীরা নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  দলীয় কার্যালয়ে আলোচনা  সভা মিলিত হয়।

জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান এর সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক  মোঃ তবিবুর রহমান, সহ-সভাপতি ঢালী হাফিজুর রহমান,  যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ন  সাধারণ সম্পাদক আব্দুল শাহাজী, মোঃ সেলিম রেজা, সাবেক উপজেলা সভাপতি আজমির হোসেন পলাশ ও সাইফুল ইসলাম আঙ্গুর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  জেলা যুব অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আল আমিন।

এ সময় বক্তারা বলেন, “যুব অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক, ন্যায়ের পক্ষে, বৈষম্যবিরোধী সংগঠন হিসেবে ৬ বছর ধরে দেশের তরুণ সমাজের কথা বলে যাচ্ছে।”

তাঁরা আগামীতেও দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কেক কাটা শেষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় ও জেলা পর্যায়ের যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

যুবসমাজের ঐক্য: দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানানো হয়।নেতৃত্ব ও অধিকার: যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মেধার সঠিক মূল্যায়ন এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।রাষ্ট্র সংস্কার: গণঅধিকার পরিষদের আদর্শ অনুসরণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবকদের অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।কর্মসূচিতে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা অংশ নেন।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews