সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে হাঁস-মুরগির ঘরে ঢুকে পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।(২ সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়ির হাঁস-মুরগির খোপে থেকে প্রায় ১৮ ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুক্তার গাজী হাঁস-মুরগির খোপের দরজা খুলে দেন। এ সময় দুটি হাঁস ও একটি মুরগি ঘর থেকে বের হয়ে এলেও অন্য হাঁস-মুরগিগুলো বের হচ্ছিল না। বিষয়টি দেখতে মুক্তার গাজীর স্ত্রী ঘরের ভেতরে উঁকি দেন। তখনই তিনি বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। ভয় পেয়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

মুক্তার গাজী জানান, হাঁস-মুরগিগুলো খোপে থেকে বের না হওয়ায় তাঁর স্ত্রী ভেতরে দেখতে যান। সেখানে এত বড় অজগর দেখে তিনি ভয় পেয়ে জ্ঞান হারান। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়।

খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সিপিজির সদস্য আবুল হোসেন জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পর বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। পরে বন বিভাগের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দীন বলেন, অজগরটি খাবারের সন্ধানে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসতে পারে। উদ্ধার করা অজগরটি সুন্দরবনের গভীরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

স্থানীয়দের ধারণা, সুন্দরবনের কাছাকাছি হওয়ায় খাবারের সন্ধানে মাঝেমধ্যে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ে। তবে হাঁস-মুরগির খোপে থেকে এত বড় অজগর উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews