সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
হারাধন কর্মকার, রাজস্থলী।
 রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার পার্বত্য চট্টগ্রাম সবুজয়ানের মাধ্যমে বন ও  জীব বৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের আওতায় ব্যক্তি পর্যায়ে দীর্ঘ মেয়াদী বনজ চারা, স্বপ্লমেয়াদী  ফলজ চারা এবং ফলদ ও ঔষধী  চারা স্থানীয় দের মাঝে ১৮ হাজার ৬০০ বিভিন্ন প্রজাতির  গাছের চারা বিনামূল্যে  বিতরণ করেছে  কাপ্তাই পাল্প উড বাগান বনবিভাগের আওতায় রাজস্থলী হ্নারা, ধনুছড়ি রেঞ্জ।বুধবার (২সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় রাজস্থলী  রেঞ্জের বন বিভাগের কার্যালয়ের সামনে এসব চারা বিতরণ করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইউছুফ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো,  সাজ্জাদুজ্জামান। একই প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ধনুছড়ি রেঞ্জে ৫০০০ টি চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় এমপি  প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলাম  উপস্থিত ছিলেন।
বিতরন করা গাছের চারার মধ্যে রয়েছে , বেল, মেহগনি, আমলকী, শুপারী, নারিকেল, তেতুল, লোহা কাঠ, গর্জন, দেবদারু প্রভৃতি।
চারা বিতরণ শেষে ডি এফ ও  বলেন, জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হয়েছে।প্রধান মন্ত্রীর এজেন্ডা বাস্তবায়নে এ উদ্যােগ গ্রহন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews