বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের বাঙ্গালহালিয়ায়‘প্রতিভা ফার্মেসী’তে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্যোগ: পরামর্শ দেবেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত রাজস্থলীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। আওয়ামী লীগ-অন্তর্বর্তীসহ সব সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: ডা. তাহের জরুরি বিলে নগদ টাকার টানাটানি? ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা আনল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের প্যান-ইন্ডিয়া সিনেমায় এবার বলিউডের শ্রদ্ধা কাপুর! সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ, এমআরপি বন্ধ করে রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস  উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সিগারেটের দাম বেড়ে ৬৫ টাকা, বাকিগুলোর দাম কত বাড়ল

রাজস্থলীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রাঙামাটির রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নে কর্মরত ৩০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর ) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যলয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল ও পোশাক সামগ্রী তুলে দেন।

এ সময় ইউএনও বলেন, সরকার গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্য বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী দিচ্ছে। জনকল্যাণে এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহারের জন্য তিনি গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানান।

বিতরণ অনুষ্ঠানে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন উপস্থিত ছিলেন।

বাইসাইকেল, পোশাক সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম পেয়ে গ্রাম পুলিশরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পাল্রনে আরও অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews