শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঙ্গালহালিয়াতে আশীষ বিশ্বাসের বাৎসরিক শ্রাদ্ধনুষ্ঠান ও শ্রীমদ্ভগবত গীতা পাঠ অনুষ্ঠিত। ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের বাঙ্গালহালিয়ায়‘প্রতিভা ফার্মেসী’তে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্যোগ: পরামর্শ দেবেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত রাজস্থলীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। আওয়ামী লীগ-অন্তর্বর্তীসহ সব সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: ডা. তাহের জরুরি বিলে নগদ টাকার টানাটানি? ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা আনল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের প্যান-ইন্ডিয়া সিনেমায় এবার বলিউডের শ্রদ্ধা কাপুর! সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ, এমআরপি বন্ধ করে রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস  উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঙ্গালহালিয়াতে আশীষ বিশ্বাসের বাৎসরিক শ্রাদ্ধনুষ্ঠান ও শ্রীমদ্ভগবত গীতা পাঠ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া আবাসিক এলাকায় পরলোকগত স্বর্গীয় আশিষ বিশ্বাসের বাৎসরিক শ্রাদ্ধ উপলক্ষে ১১ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকালে ধর্মীয় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দু পাড়াস্থ নিজ বাসভবনে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াতের পরিবারবর্গ।
অনুষ্ঠানে স্বর্গীয় আশিষ বিশ্বাসের পরলৌকিক আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ। এতে অমৃতবাণী ও গীতা পাঠ পরিবেশন করেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ।

ঐদিন দুপুরে বাৎসরিক শ্রাদ্ব অনুষ্ঠানে আশিষ বিশ্বাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী মন্দির পরিচালনা কমিটি।

প্রয়াতের আত্মার শান্তি ও সদ্গতি কামনায় মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় সনাতনী সমাজের পক্ষ থেকে এক যৌথ শোকবার্তায় তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

মগদ্বেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত জানান আশিষ বিশ্বাস তাঁর জীবনে চলার পথে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর প্রয়াণ স্থানীয় সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

তিনি মন্দির পরিচালনা কমিটি ও সনাতনী সমাজের পক্ষ থেকে প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়াচড ইউপি সদস্য শিমুল দাস,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য জিকু কুমার দে,মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি মনোরঞ্জন দাস,জিকু বসাক,সাধারণ সম্পাদক হারাধন দাস,আরো উপস্থিত ছিলেন পুলক চৌধুরী,প্রবীর দত্ত,রিটন দত্ত,শিবু ধর,বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন দে,বিমল দেব,দুলাল দে (তনা),পরিবারের সদস্য ছাড়াও আত্মীয়-স্বজন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। তাঁরা প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরিশেষে পরমেশ্বরের নিকট প্রয়াতের আত্মার সদ্গতি প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews