

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ঘোষখীল পরিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ঘোষখীল আছদ আলী তালুকদার পাড়া মসজিদ মাঠে ট্রফি উন্মোচন করা হয়। এরপর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে খেলোয়াড়, আয়োজক ও অতিথিরা সরাসরি খেলার মাঠে উপস্থিত হন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় নেজাম হত্যাকাণ্ডের বিচার দাবিতে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং মানববন্ধনের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানানো হয়।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি দল
🔹 ঘোষখীল সিনিয়র একাদশ
🔹 ঘোষখীল প্রাইড একাদশ
🔹 ঘোষখীল হিলফুল ফুজুল একাদশ
🔹 ঘোষখীল ফুটন্ত ফুল একাদশ
চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় টানটান উত্তেজনাপূর্ণ ও প্রতিযোগিতামূলক মোট ৭টি ম্যাচ। মাঠজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, দর্শকদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশ পুরো আয়োজনকে করে তোলে স্মরণীয়।
🏆 চ্যাম্পিয়ন - ঘোষখীল ফুটন্ত ফুল একাদশ
🥈 রানার্সআপ - ঘোষখীল সিনিয়র একাদশ
খেলা শেষে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব শাহজাহান বাদশা, মনজুর হাসান, জিয়াউর রহমান সবুজ এবং ইউপি সদস্য জনাব শাহাদাত হোসেন হেলাল।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক পথে রাখা সম্ভব। ঘোষখীল পরিবারের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
পুরো আয়োজনকে সফল ও সুন্দরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ কৌশলগত ও সাংগঠনিক ভূমিকা পালন করেন মোস্তাফিজুর রহমান নয়ন ও প্রকৌশলী করিমুল ইসলাম। তাঁদের পাশাপাশি আয়োজক কমিটি, খেলোয়াড়, অতিথি, স্বেচ্ছাসেবক এবং ঘোষখীল পরিবারের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।