

মিন্টু কান্তি নাথ রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটি-২৯৯নং আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে রাজস্থলী উপজেলা ত্রাণ ও সমাজ সেবা কমিটিতে দায়িত্ব পালনের জন্য উপজেলা বিএনপির অন্যতম সদস্য এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য জিকু কুমার দে ও আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে দায়িত্ব পালনের জন্য জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি চাথোয়াই মারমা কে ২৯৯নং রাঙামাটি আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠিতে জিকু কুমার দে ও চাথোয়াই মারমা কে রাজস্থলী উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। চিঠিতে তাঁকে এমপির অনুপস্থিতিতে জিকু কুমার দে কে ত্রাণ ও সমাজ সেবা এবং আইন-শৃঙ্খলা ও উন্নয়নে চাথোয়াই মারমা কে কমিটির কার্যক্রমে প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
চিঠিটি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে জিকু কুমার দে ও চাথোয়াই মারমা জানান “মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমাদের ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমরা তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।