

চবি প্রতিনিধি, সময়ের কথা:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
শোকজপ্রাপ্ত ছাত্রদল নেতার নাম সাজ্জাদ হোসাইন হৃদয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বে রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর, ২০২৬) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নোটিশ দেওয়া হয়।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন চবি ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন হৃদয়। তবে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নীতিবিরোধী আচরণের অভিযোগ এনে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে এই শোকজ নোটিশ পাঠানো হয়।
নোটিশে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় সংসদের কাছে উপস্থিত হয়ে বা লিখিতভাবে শোকজের উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।