

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রশাসনিক চালিকাশক্তিতে পরিবর্তন এনে তিন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন ও রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল ও পদায়নের নির্দেশনা দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবিরকে গুরুত্বপূর্ণ কোতোয়ালী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ডবলমুরিং মডেল থানার ওসি মো. শাহীনূর আলমকে বদলি করে বাকলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, ডবলমুরিং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সালকে পদোন্নতি/পদায়ন দিয়ে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী এক বার্তায় জানান, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।