

সময়ের কথা ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের আয়োজিত বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আন্তর্জাতিক এই কূটনৈতিক আমন্ত্রণে জাতিসংঘের বিভিন্ন সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীরা অংশগ্রহণ করেন।
একই সফরের অংশ হিসেবে মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব কর্তৃক আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনেও’ অংশ নেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত বিভিন্ন দেশের বিশ্বনেতা ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরাশক্তি ও বিশ্বনেতাদের আয়োজনে তাঁদের এই অংশগ্রহণ কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।