

অনলাইন ডেস্ক, সময়ের কথা:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তেতা আর নেই। বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়াইলের মিজাপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার প্রয়াণে মফস্বল সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই অকাল মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সংগঠনের নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সংগঠন: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)
পদবি: প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
মরহুমের নাম: খন্দকার আছিফুর রহমান তোতা
মৃত্যুর স্থান: নিজ বাসভবন, মিজাপুর, নড়াইল
মৃত্যুর তারিখ: ২৩ সেপ্টেম্বর