

বান্দরবান প্রতিনিধি | somoyerkatha.com
বান্দরবানে পারিবারিক বিরোধের জেরে ৪ বছরের শিশু ভাতিজিকে গলা টিপে হত্যা করেছে তার আপন ফুফু। আজ সোমবার বিকেলে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ঘাতক ফুফু নার্গিস আক্তারকে আটক করেছে পুলিশ।
জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সোমবার বিকেলে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায় ৪ বছরের শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়। ঘটনার খবর পেয়ে ঘাতক ফুফু নার্গিস আক্তারকে পুলিশ আটক করে।