শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটপাতে পিঠা-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়মে কড়াকড়ি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁচা-মরার লড়াই: সেমিফাইনালের সমীকরণে চোখ টাইগারদের রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়: জামায়াত আমীর আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ​৩ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় ড্রোন হামলায় রাশিয়ায় ১৭ বাংলাদেশির মৃত্যু সাবেক এমপি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই সাতক্ষীরার শ্যামনগর পদ্মপুকুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন
🔥 বিজ্ঞাপন ও কাজের সুযোগ

ব্যবসার সেরা প্রচার চান? মাত্র ১৫০ টাকায়!

আপনার ব্যবসার প্রচারণা কিংবা কাজের অর্ডার দিতে Somoyerkatha.com-এ প্রচার করুন!

✔️ ব্র্যান্ড পরিচিতি ✔️ বিক্রি বৃদ্ধি ✔️ বিস্তৃত প্রচার

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী | সময়ের কথা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রজনন স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মাঠপর্যায়ে সরাসরি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

​রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

​সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রান্তিক অঞ্চলে প্রজনন স্বাস্থ্যসেবা জোরদার করা এবং মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মাঠপর্যায়ের পরিবার কল্যাণ সহকারী ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত বিরতিতে প্রতিটি বাড়িতে গিয়ে সরাসরি জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

​তিনি আরও উল্লেখ করেন, গ্রামীণ ও দুর্গম এলাকায় প্রজনন স্বাস্থ্য সচেতনতার অভাবে অনেক সময় অনিচ্ছাকৃত গর্ভধারণ ও নানা জটিলতা দেখা দেয়। সরকারের এই নতুন পদক্ষোপে মাঠপর্যায়ের কর্মীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় প্রান্তিক জনগোষ্ঠী সহজেই সঠিক সেবা ও পরামর্শ পাবে।

​সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন Dream Shoot Media Center