

নয়াদিল্লি: ভারতের রাজধানী দিল্লিতে রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে বিক্ষোভ ও আন্দোলনের টানটান উত্তেজনার মধ্যেই নাট্যমঞ্চ ও সমাজকর্মী অভিজিৎ দিপকে আটক করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থেকে বিমানে ওঠার পরপরই তাকে আটক করে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
জানা গেছে, সম্প্রতি দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে চলমান গণবিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন অভিজিৎ দিপকে। জন্তর মন্তরে আয়োজিত আন্দোলনে তাঁর উপস্থিতি এবং সাধারণ মানুষকে সংগঠিত করার বিষয়ে আগে থেকেই নজর রাখছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিমানবন্দর সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য অভিজিৎ বিমানটির ভেতর নিজের আসনে অবস্থান নেওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন এবং তাঁকে বিমান থেকে নামিয়ে হেফাজতে নেন।
এই আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অধিকার কর্মী ও সাধারণ আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারের এমন কঠোর অবস্থানের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রতিবাদী সংগঠনগুলো। তবে নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিল্লিজুড়ে কড়া সতর্কতা জারি রেখেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।