

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ পরলোকগমণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে তানভীর আহমেদ রবিন (তার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব) জানান, বুধবার (১৪ অক্টোবর) জোহরের নামাজের পর শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে তার বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি জাতীয় সংসদে ঢাকা-৪ ও ঢাকা-৫ দুটি আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও দলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।