শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগ্রাবাদে ‘দাওয়াতুল খাইর মজলিশ’: নামাজের মাসলা-মাসায়েল নিয়ে বিশেষ আলোচনা সভা ফুটপাতে পিঠা-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়মে কড়াকড়ি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁচা-মরার লড়াই: সেমিফাইনালের সমীকরণে চোখ টাইগারদের রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়: জামায়াত আমীর আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ​৩ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় ড্রোন হামলায় রাশিয়ায় ১৭ বাংলাদেশির মৃত্যু সাবেক এমপি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই
🔥 বিজ্ঞাপন ও কাজের সুযোগ

ব্যবসার সেরা প্রচার চান? মাত্র ১৫০ টাকায়!

আপনার ব্যবসার প্রচারণা কিংবা কাজের অর্ডার দিতে Somoyerkatha.com-এ প্রচার করুন!

✔️ ব্র্যান্ড পরিচিতি ✔️ বিক্রি বৃদ্ধি ✔️ বিস্তৃত প্রচার

হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো

সিএমপি’র হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলি,পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে তাদের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীনও রয়েছেন।

সোমবার (১০ জুন) বাংলাদেশ পুলিশের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী বদলিকৃত কর্মকর্তারা হলেন, সিএমপির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সনজয় কুমার সিনহা, কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীন এবং সঞ্জয় গৃহ। তাদের সবাইকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ প্রশাসনে চলমান রদবদলের অংশ হিসেবেই এ বদলি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি দেশের বিভিন্ন ইউনিটে পুলিশ কর্মকর্তাদের পদায়ন ও বদলির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

তবে হালিশহর থানার ওসির বিরুদ্ধে ঐ এলাকার সাধারণ মানুষের অনাস্থার খবর বিতর্কের জন্ম দিয়েছে, সম্প্রতি কৃষকদলের এক নেতা কর্তৃক নারীর সাথে দস্যুতা করে যার সিসিটিভি ফুটেজ জলজ্যান্ত প্রমাণ থাকার পরেও ওই নারীর এজাহার না নিয়ে উল্টো ঐ নেতার সাথে আপোষ মিমাংসা করার কথা বলে ভুক্তভোগীকে সেবা না দেয়ার অভিযোগ উঠে এই ওসি আহসান এর বিরুদ্ধে। আবার হালিশহর এলাকায় একটি কারখানায় এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেলে তা এক দিনের মধ্যেই পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করে মৃত্যুর কোন অস্বাভাবিক কারণ নেই মর্মে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়া হলে ঐ ব্যক্তির স্বজনরা থানা ঘেরাও করে সুষ্ঠ তদন্ত করার জন্য থানায় অবস্থান করে। এছাড়াও মামলা বাণিজ্যে ওস্তাদ বলে অতি অল্পদিনে ভালো সুনাম কুড়িয়েছে মর্মে এলাকায় খ্যাতিমান হয়ে উঠেছেন এই ওসি।

এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জের শীর্ষ নেতৃত্বেও পরিবর্তন আনা হয়। হাসান মোহাম্মদ শওকত আলী নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন Dream Shoot Media Center