মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান,বার কাউন্সিলের এমসিকিউ।

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিম্ন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ পেতে বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের ওয়েবসাইটে এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাইমা রহমানও।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি জাইমা রহমান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন। এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

জানা গেছে, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এর আগে শুক্রবার (১২ জুন) সকালে অনুষ্ঠিত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। এর মধ্যে ৯ হাজার ২০১ জন পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন।

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়—এমসিকিউ, লিখিত এবং মৌখিক। এই তিন ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরই একজন প্রার্থী আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।

সনদপ্রাপ্ত আইনজীবীরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় অংশ নিতে আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নীতিমালা, সিদ্ধান্ত ও দিকনির্দেশনা নির্ধারণ করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews