শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগ্রাবাদে ‘দাওয়াতুল খাইর মজলিশ’: নামাজের মাসলা-মাসায়েল নিয়ে বিশেষ আলোচনা সভা ফুটপাতে পিঠা-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়মে কড়াকড়ি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁচা-মরার লড়াই: সেমিফাইনালের সমীকরণে চোখ টাইগারদের রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়: জামায়াত আমীর আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ​৩ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় ড্রোন হামলায় রাশিয়ায় ১৭ বাংলাদেশির মৃত্যু সাবেক এমপি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই
🔥 বিজ্ঞাপন ও কাজের সুযোগ

ব্যবসার সেরা প্রচার চান? মাত্র ১৫০ টাকায়!

আপনার ব্যবসার প্রচারণা কিংবা কাজের অর্ডার দিতে Somoyerkatha.com-এ প্রচার করুন!

✔️ ব্র্যান্ড পরিচিতি ✔️ বিক্রি বৃদ্ধি ✔️ বিস্তৃত প্রচার

দুর্গম পাহাড়ে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিচ্ছে,বাংলাদেশ সেনাবাহিনী।

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোন (প্রযত্নে ৩৮ বীর) এর তত্ত্বাবধানে আজ(১৩ জুন) রোজ শনিবার ২০২৬ইং দুর্গম পানছড়ি এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাস্থ রাইখালী ইউনিয়নের দুর্গম পানছড়ি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস মেডিক্যাল টিম দ্বারা বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরন পরিচালনা করা হয়েছে। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে পানছড়ি, ধনুছড়ি, নারানগিরি উঁচু পাড়া, লম্বাছড়ি ইত্যাদি প্রত্যন্ত এলাকা থেকে স্বত:স্ফূর্ত ভাবে ৭৩ জন পাহাড়ি রোগী এসে বিভিন্ন রোগের চিকিৎসা গ্রহণ করেন। ভবিষ্যতেও এরূপ জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যহত থাকবে বলে সেনাবাহিনীসূত্রে জানা যায়।

উল্লেখ্য,রাজস্থলী উপজেলার অন্তর্গত প্রত্যন্ত এই এলাকায় কোন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক,এমনকি ওষুধের ফার্মেসি সুবিধা পর্যন্ত বিদ্যমান নেই। নূন্যতম মৌলিক চিকিৎসার সেবার জন্যেও এলাকাবাসীকে সুদূর রাজস্থলী উপজেলা সদরে যেতে হয়।

বিশেষ এ মৌলিক অধিকার থেকে বঞ্চিত পানছড়ি,ধনুছড়ি,নারানগিরি উঁচু পাড়া,লম্বাছড়ি এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা,বিভিন্ন প্রকার ত্রাণ,সহায়তা,পৌঁছে দেয়ার জন্যেই বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস।

এ ধরণের আয়োজন সেনাবাহিনীর সাথে দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক ও আস্থা গড়ে তুলতে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন Dream Shoot Media Center