শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে মাদার নদীতে অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে মানববন্ধন বিশ্বকাপ ফাইনাল আবার আয়োজন এর দাবি আর্জেন্টাইনদের বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন দৈনিক দেশ বার্তা’র ব্যুরো চীফ সাত মাসের শিশু বুকে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ২১ বছরের টুম্পা দাশ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি গঠন: সহকারী সম্পাদক হলেন তৌকির উদ্দীন আনিছ বাঙ্গালহালিয়াতে বন্যা প্লাবিত এলাকার পানি নিস্কাশনের উদ্যোগ হাতে নিয়েছে সেনাবাহিনী কাপ্তাই জোন। সরকার আসে এবং যায় কিন্তু? বাঙ্গালহালিয়া ডাকবাংলা মধ্যম পড়া বাসির জলাবদ্ধতার দুর্ভোগ যেন শেষ নেই, একটু বৃষ্টি হলেই বসতঘরে হাঁটু সমান পানি। আনোয়ারার বৈরাগে পল্লী বিদ্যুতের নজিরবিহীন অবহেলা! ফিউজ বাদ দিয়ে তার পেঁচিয়ে জুয়াখেলা, একদিন ধরে তীব্র পানি সংকটে হাজারো মানুষ মোবাইল-ল্যাপটপ থেকে খাবারে বিষ? টিআইবি-এর শিউরে ওঠার মতো রিপোর্ট বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা: কী থাকছে এই ঘোষণায়?

মিরপুর আমতলা বাজার সড়ক: খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনার চরম শঙ্কা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ঢাকার মিরপুর আমতলা বাজার থেকে ১ নম্বর বিল্ডিং পর্যন্ত সড়কটি এখন যেন এক মরণফাঁদ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পুরো রাস্তা জুড়েই তৈরি হয়েছে বড় বড় গর্ত আর ভাঙাচোরা অংশ।

প্রতিদিন এই ভাঙা রাস্তা দিয়েই চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো পথচারী, মোটরসাইকেল আরোহী এবং গণপরিবহন। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে তলিয়ে যায়, তখন চেনার উপায় থাকে না রাস্তা নাকি ডোবা! ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বাস্তব চিত্র কতটা ভয়াবহ, তা ফুটে উঠেছে এই ছবিতে। সড়কের ঠিক মাঝখানে বিশাল এক গর্ত, যাতে জমে আছে ময়লা-আবর্জনা। পথচারীদের সতর্ক করতে স্থানীয়রা সাময়িকভাবে একটি বাঁশ পুঁতে রাখলেও, তা কোনো স্থায়ী সমাধান নয়। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা বলেন, এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাধারণ মানুষের নিরাপত্তা এখন হুমকির মুখে। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাই। এই জনদুর্ভোগ ও সম্ভাব্য বড় কোনো দুর্ঘটনা এড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেবে? নাকি এভাবেই ঝুঁকি নিয়ে চলতে হবে মিরপুরবাসীকে?-সেই প্রশ্নই এখন সবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews