মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

পতাকায় কালেমা, মাটিতে রাখেনি ফিফা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপের মঞ্চে সৌদি আরবের জাতীয় পতাকার ধর্মীয় গুরুত্বের প্রতি অনন্য সম্মান প্রদর্শন করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

উরুগুয়ের বিপক্ষে সৌদি আরবের প্রথম ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় এই ব্যতিক্রমী চিত্র দেখা যায়।
সাধারণত ম্যাচ শুরুর আগে দুই দলের পতাকা মাঠে প্রদর্শনের জন্য নিচে নামানো হলেও সৌদি আরবের ক্ষেত্রে তা করা হয়নি।

সৌদি আরবের জাতীয় পতাকায় পবিত্র কালেমা তাইয়্যিবা লেখা থাকায় দেশটির নিয়ম অনুযায়ী তা কখনো মাটিতে রাখা যায় না। ফিফা মূলত সৌদির এই ধর্মীয় অনুভূতি ও নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পতাকাটি মাটিতে না নামিয়ে হাত দিয়ে উঁচিয়ে ধরে রাখে।

একই সাথে দুই দেশের মাঝে যেকোনো ধরণের বৈষম্য ও বিতর্ক এড়াতে উরুগুয়ের পতাকাটিও ওপরের দিকে তুলে রাখা হয়।

ফিফার এমন সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ফুটবলপ্রেমী ও পর্যবেক্ষকরা বিষয়টিকে সৌদির জাতীয় পতাকার ধর্মীয় মর্যাদার প্রতি ফিফার চমৎকার সম্মান প্রদর্শনের একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন। উল্লেখ্য, উরুগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত সৌদি আরবের এই প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

 

Source

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews