মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

রাজস্থলীতে ক্যান্সার আক্রান্ত মহিবুল্ল্যাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান এমপির ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

মন্ত্রীর পক্ষে বুধবার দুপুরে (১৭-০৬-২৬ইং) রাজস্থলী উপজেলার পাথরবন পাড়ার আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির নেতা জিকু কুমার দে ও উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল ।

এ সময় জিকু কুমার দে বলেন, অসুস্থ পরিবারের সহায়তার জন্য স্থানীয় একটি সামাজিক যোগাযোগে আহ্বান জানানো হলে বিষয়টি মন্ত্রীর নজরে আসে। পরে তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে সহযোগিতা করার নির্দেশ দেন।

জিকু কুমার দে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দীপেন দেওয়ান পাহাড়ে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন।

অপর দিকে যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল বলেন,পাহাড়ের সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল জব্বার, উপজেলা বিএনপির সদস্য মোঃ রানা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, উপজেলা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সাদেক, পাথরবন পাড়ার সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিটু,সহ বিএনপি যুবদল তাঁতীদলের সদস্য গন উপস্থিত ছিলেন। পরে বিএনপির নেতা জিকু কুমারের মুটোফোন থেকে আক্রান্ত রোগীর সাথে কথা বলছেন মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি রোগীকে আরো বড় পরিসরে চিকিৎসার জন্য সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং রোগীর প্রতি সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews