সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

আজ ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাইলটিং এর তৃতীয় পর্যায়ে মৌলভীবাজার জেলা সদর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের ১৯টি উপজেলার সাথে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ১২৪ জন পরিবারের সদস্যদের হাতে এ কার্ড তুলে দেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

অনুষ্ঠানে চট্টগ্রাম হাটহাজারীর গুমানমর্দ্দন প্রান্তে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারী ও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন তাঁর বক্তব্যে বলেন, আজকের এই ঐতিহাসিক ও শুভক্ষণে আমি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি স্বাধীন বাংলাদেশের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, যাঁর আদর্শ ও জনমুখী দর্শন আমাদের আজীবন অনুপ্রেরণা জোগায়। কৃতজ্ঞতা জানাই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগ এ দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইকে বেগবান করেছে। একই সাথে আমি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি দূরদর্শী রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, যাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন এক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই ফ্যামিলি কার্ড কার্যক্রম তৃণমূলের সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁরই জনকল্যাণমুখী ভাবনার এক অনন্য বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ আল-আমিন ও ড. মো. শফিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews