মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

বাঙ্গালহালিয়া ম্রুংদ্রংপাড়ায় মদ ভেবে বিষপানে এক গার্মেন্স কর্মীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

রাঙামাটির রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষ পানে করে  এক গার্মেন্স কর্মীর মৃত্যু ঘটেছে।

মৃত ওই  যুবকের নাম  রিংকন বড়ুয়া (২৬)। তিনি  রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ম্রুংদ্রং  পাড়ার ৬ নং ওয়াডের মিলন বড়ুয়ার ছেলে। মৃত রিংকন বড়ুয়া চট্রগ্রামের একটি গার্মেন্স ফ্যাক্টোরিতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে পরিবার জানান।

৬ নং ওয়াডের ইউপি সদস্য শিমুল দাশ বিষয়টি নিশ্চিত করে জানান,গত বুধবার ১৭ জুন রাতে  বাড়ীতে রাখা মদের  বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ঔষুধ সেবন করে ফেলেন। সাথে সাথে ভুল বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায়।

শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার লোকজন ও আত্মীয়স্বজন তাকে তাৎক্ষণিক  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রিংকন বড়ুয়া (১৮ জুন)  বৃহস্পতি বার  ভোরে মারা যান।

 এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার অফিসার  ইনচার্জ ( ওসি) সাকের হোসেন বলেন, জানা গেছে,তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মৃতের পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews