মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনায় যোগ দিয়েছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। প্রায় এক দশকেরও বেশি সময় পর এটি তার পেশাদার ফুটবলে চমকপ্রদ প্রত্যাবর্তন। অবসর ভেঙে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তির পাশাপাশি তিনি শেয়ারও কিনেছেন এবং এর উন্নয়ন প্রকল্পেও বিনিয়োগ করবেন।

ক্লাবের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সাবেক এই ব্যালন ডি’অরজয়ীর ভূমিকা মূলত প্রচারণা ও মার্কেটিং কার্যক্রমেই সীমিত থাকার কথা ছিল। তবে ক্লাব কর্তৃপক্ষ ৪৬ বর্ষী তারকার মাঠে খেলার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করে দেয়নি।

রোনালদিনহোর সম্পৃক্ততা প্রচারমূলক দায়িত্বের বাইরেও বিস্তৃত হবে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে। রাভেনার সহ-সভাপতি আরিয়েদো ব্রাইদা প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি সিরি সি ম্যাচগুলোতে খেলবেন না। তিনি বলেন, ‘রোনালদিনহো আমাদের সঙ্গে একটি মার্কেটিং ইভেন্ট করবেন, কিন্তু তিনি সিরি সি-তে খেলবেন না। আর ৪৬ বছর বয়সে আমি চাইও না তিনি খেলুন।‘

তবে পরবর্তীতে তিনিই আবার রোনালদিনহোর মাঠে নামার সম্ভাবনা নিয়ে ভিন্ন কথা বলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনালদিনহো একজন চিরন্তন চ্যাম্পিয়ন। তিনি রাভেনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং আমাদের মতো ক্লাবের জন্য এটি অসাধারণ একটি অর্জন। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। তিনি কি খেলবেন? দেখা যাক, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না, যেটা আমি মাত্রই বললাম যে তিনি একজন চিরন্তন চ্যাম্পিয়ন। রাভেনা আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোর যোগদানের ঘোষণা দেবে। সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরেই রোনালদিনহোর সঙ্গে ক্লাবটিকে যুক্ত করার চেষ্টা করছিলেন। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলার পর থেকে মূলত প্রদর্শনী ম্যাচ ও লিজেন্ডস ইভেন্টেই দেখা গেছে তাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews