মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল 

শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সফর করেছেন। বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের আমন্ত্রণে তিনি ক্যাম্পাসে আসেন।
দুপুর ১২টা ২০ মিনিটে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে গেলেও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সংকটের পাশাপাশি ক্লাস ও পরীক্ষা পরিচালনার জন্য পর্যাপ্ত স্থান নেই। বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো অডিটোরিয়াম নির্মিত হয়নি। এছাড়া বর্তমানে ৫০ একর আয়তনের ক্যাম্পাসের জন্য আরও অন্তত ১০০ একর জমি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানান এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দাবি উত্থাপন করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন বলেন, “শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছে। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। বর্তমান শিক্ষার্থীদের সবাই হয়তো উন্নয়নের পূর্ণ সুফল পাবে না, তবে আগামী প্রজন্ম অবশ্যই এর সুবিধা ভোগ করবে। তিনি আরও বলেন, সরকার আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিষয় চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও অন্যান্য সমস্যার বিষয়ে অবগত হওয়ার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেসব দুর্বলতা ও সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, ইনশাআল্লাহ। শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সফর শেষে তিনি উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews