বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন দৈনিক দেশ বার্তা’র ব্যুরো চীফ সাত মাসের শিশু বুকে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ২১ বছরের টুম্পা দাশ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি গঠন: সহকারী সম্পাদক হলেন তৌকির উদ্দীন আনিছ বাঙ্গালহালিয়াতে বন্যা প্লাবিত এলাকার পানি নিস্কাশনের উদ্যোগ হাতে নিয়েছে সেনাবাহিনী কাপ্তাই জোন। সরকার আসে এবং যায় কিন্তু? বাঙ্গালহালিয়া ডাকবাংলা মধ্যম পড়া বাসির জলাবদ্ধতার দুর্ভোগ যেন শেষ নেই, একটু বৃষ্টি হলেই বসতঘরে হাঁটু সমান পানি। আনোয়ারার বৈরাগে পল্লী বিদ্যুতের নজিরবিহীন অবহেলা! ফিউজ বাদ দিয়ে তার পেঁচিয়ে জুয়াখেলা, একদিন ধরে তীব্র পানি সংকটে হাজারো মানুষ মোবাইল-ল্যাপটপ থেকে খাবারে বিষ? টিআইবি-এর শিউরে ওঠার মতো রিপোর্ট বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা: কী থাকছে এই ঘোষণায়? ইফা’র নব নিযুক্ত ডিজি কে অভিনন্দন জানিয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদ মেসির জাদুতে শেষ ষোলোতে আর্জেন্টিনা, লড়াকু কেপ ভার্দেকে ৩-২ গোলে হার

সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা মোঃ আলফাত হোসেন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ৪ নং ঘোলা ইউনিয়নের ছনকা গ্রামের নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবার শ্রী পূর্ণ চরণ ঘোষের পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সংহতি জানাতে পরিদর্শনে যান গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য ও সাতক্ষীরা জেলা জিএসএ-এর যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন।
পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী প্রতিবেশী তাদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। এ ছাড়া পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন। পরিবারের নারী সদস্যদের কুপ্রস্তাব দেওয়া, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগও তুলে ধরেন তারা। পরিদর্শনকালে মোঃ আলফাত হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, “ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভয়ভীতি, হুমকি কিংবা নির্যাতনের মাধ্যমে কারও অধিকার হরণ করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে তারা সবসময় নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
“মানুষের পাশে, মানবতার পক্ষে”-এই প্রত্যয় নিয়ে নির্যাতিত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews