বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন দৈনিক দেশ বার্তা’র ব্যুরো চীফ সাত মাসের শিশু বুকে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ২১ বছরের টুম্পা দাশ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি গঠন: সহকারী সম্পাদক হলেন তৌকির উদ্দীন আনিছ বাঙ্গালহালিয়াতে বন্যা প্লাবিত এলাকার পানি নিস্কাশনের উদ্যোগ হাতে নিয়েছে সেনাবাহিনী কাপ্তাই জোন। সরকার আসে এবং যায় কিন্তু? বাঙ্গালহালিয়া ডাকবাংলা মধ্যম পড়া বাসির জলাবদ্ধতার দুর্ভোগ যেন শেষ নেই, একটু বৃষ্টি হলেই বসতঘরে হাঁটু সমান পানি। আনোয়ারার বৈরাগে পল্লী বিদ্যুতের নজিরবিহীন অবহেলা! ফিউজ বাদ দিয়ে তার পেঁচিয়ে জুয়াখেলা, একদিন ধরে তীব্র পানি সংকটে হাজারো মানুষ মোবাইল-ল্যাপটপ থেকে খাবারে বিষ? টিআইবি-এর শিউরে ওঠার মতো রিপোর্ট বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা: কী থাকছে এই ঘোষণায়? ইফা’র নব নিযুক্ত ডিজি কে অভিনন্দন জানিয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদ মেসির জাদুতে শেষ ষোলোতে আর্জেন্টিনা, লড়াকু কেপ ভার্দেকে ৩-২ গোলে হার

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শন: জনসমস্যা সমাধানে সরকার-বিরোধী দলের সমন্বিত উদ্যোগ

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা সময়ের কথা। 

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের জনভোগান্তির সমস্যা চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার (১ জুলাই) দিনব্যাপী সরেজমিন পরিদর্শন ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী আনন্দবাজার খাল, পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ সংলগ্ন গলি, বাইশটেকী সরকারবাড়ি মোড়, ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা শোনেন।

মতবিনিময়ে স্থানীয় বাসিন্দারা পানির সংকট, গ্যাসের স্বল্পতা, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, বাজারের অবৈধ দখল, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অতিরিক্ত ফি আদায়ের বিষয় তুলে ধরেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছেন। বিরোধী দলীয় নেতার নির্বাচনী এলাকা যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিতভাবে সমস্যা চিহ্নিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগের পাশাপাশি ওয়াসা, তিতাস, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা হবে। পরিদর্শনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করে বাস্তবায়নযোগ্য উদ্যোগ চূড়ান্ত করা হবে।

প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও দুর্ভোগ লাঘবই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল একটি আসনের নন, বরং সমগ্র দেশের নেতা। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি জনগণকেও নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন হওয়ার আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের আওতাধীন বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা সরকার ও বিরোধী দলের এই সমন্বিত উদ্যোগকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তাদের আশা, যৌথ প্রচেষ্টার মাধ্যমে ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান নিশ্চিত হবে।

পরিদর্শনে ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তিতাস, বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews