মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার জয়

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো: (সময়ের কথা চট্টগ্রাম) 

চট্টগ্রাম প্রেস ক্লাব ও কোস্টগার্ড পূর্ব জোন এর মধ্যে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দুই দলের খেলায়াড়রা ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের লড়াইয়ে ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

বুধবার বিকালে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কোস্টগার্ড পূর্ব জোন সদর দপ্তরের সংরক্ষিত এলাকায় একটি নিজস্ব খেলার মাঠে জমকালো এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমান। ম্যাচ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপ-কমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ কোস্টগার্ড পূর্বজোনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন,

ম্যাচ শুরুর ২৯ মিনিটে আর্জেন্টিনা খেলোয়াড়ের চোখধাঁধানো জোরালো শটে বল জড়ান জালের ওপরের কোণে। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে লড়ে ব্রাজিল। তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ১-১ গোলে সমতায় ফেরান ব্রাজিল। শেষ মুহূর্তে টানটান উত্তেজনা চলছে। এমন সময় দুর্দান্ত গতিতে আরেকটি গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এরপর রেফারির শেষ বাঁশির সাথে সাথেই জয়ের উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা’র খেলোয়াড় ও সমর্থকরা।

ম্যাচ শেষে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এসময় কোস্টগার্ড পূর্ব জোনের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের হাতে সম্মাননা স্মারক ও দুটি বৃক্ষ উপহার দেন।

প্রীতি ম্যাচটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং কোস্টগার্ড পূর্ব জোনের সর্বস্তরের কর্মকর্তারা এই জমজমাট ম্যাচটি উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews