বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন দৈনিক দেশ বার্তা’র ব্যুরো চীফ সাত মাসের শিশু বুকে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ২১ বছরের টুম্পা দাশ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি গঠন: সহকারী সম্পাদক হলেন তৌকির উদ্দীন আনিছ বাঙ্গালহালিয়াতে বন্যা প্লাবিত এলাকার পানি নিস্কাশনের উদ্যোগ হাতে নিয়েছে সেনাবাহিনী কাপ্তাই জোন। সরকার আসে এবং যায় কিন্তু? বাঙ্গালহালিয়া ডাকবাংলা মধ্যম পড়া বাসির জলাবদ্ধতার দুর্ভোগ যেন শেষ নেই, একটু বৃষ্টি হলেই বসতঘরে হাঁটু সমান পানি। আনোয়ারার বৈরাগে পল্লী বিদ্যুতের নজিরবিহীন অবহেলা! ফিউজ বাদ দিয়ে তার পেঁচিয়ে জুয়াখেলা, একদিন ধরে তীব্র পানি সংকটে হাজারো মানুষ মোবাইল-ল্যাপটপ থেকে খাবারে বিষ? টিআইবি-এর শিউরে ওঠার মতো রিপোর্ট বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা: কী থাকছে এই ঘোষণায়? ইফা’র নব নিযুক্ত ডিজি কে অভিনন্দন জানিয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদ মেসির জাদুতে শেষ ষোলোতে আর্জেন্টিনা, লড়াকু কেপ ভার্দেকে ৩-২ গোলে হার

ইফা’র নব নিযুক্ত ডিজি কে অভিনন্দন জানিয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদ

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী নিয়োগ পাওয়ায় মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করে নব নিযুক্ত ডিজিকে অভিনন্দিত করেছে ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদ।

পরিষদের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও শাহী জামে মসজিদের খতিব আওলাদে রসূল (সাঃ) হজরত আল্লামা আনোয়ার হোসেন তাহেরি জাবেরী আল মাদানী, উপদেষ্টা প্রকৌশলী শাহ মোহাম্মদ আখতার উদ্দিন, মুসল্লী পরিষদ সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন কাশেম খান, সিনিয়র সহ সভাপতি মওলানা হেলাল উদ্দিন, সহ সভাপতিবৃন্দ যথাক্রমে মওলানা জয়নাল আবেদীন, মওলানা মো: মমতাজুর রহীম, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাজাহান চৌধুরী এমপি, সহ সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া হাবীব আহসান, অর্থ সম্পাদক আলহাজ্ব নূর মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাঈয়েদ মোহাম্মদ আনাছ হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মদ ইউনুস, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ হাসান মুরাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাকীম এম এ তাহের আরবী, কার্যকরী সদস্য আলহাজ্ব আহমদ লাল মিয়া, আলহাজ্ব মোহাম্মদ ফিরোজ উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মোসলেম উদ্দিন, আলহাজ্ব ফজল আহমেদ হারুন, সদস্য আলহাজ্ব বেলায়েত হোসেন, মো হোসেন, মো শরীফ উল্লাহ, আহমেদ হোসেন প্রমুখ মুসুল্লি পরিষদ নেতৃবৃন্দ ।

বিবৃতিদাতারা আরো বলেন, দেশে প্রথমবার এর মতো একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে ইসলামিক ফাউণ্ডেশনের মহা পরিচালক মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ও ধর্মমন্ত্রী কায়কোবাদ মহোদয় কে ও আন্তরিক কৃতজ্ঞতা জানান।বিবৃতিদাতারা আরো বলেন, নবনিযুক্ত ডিজি দেশে ইসলামি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, তাহাজ্জিব তামাদ্দুনের প্রচার প্রসারে যুগপৎ ভূমিকা রাখবেন এবং অপসংস্কৃতির বিভিষীকা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় অনবদ্য ভূমিকা রাখবেন।তাঁরা আরো বলেন, একজন মসজিদের ঈমাম, গবেষক, শিক্ষক ও ইমামকে সচিব পদমর্যাদার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত করার মাধ্যমে ধর্মীয় প্রজ্ঞা, নৈতিক নেতৃত্ব এবং প্রশাসনিক দক্ষতার সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তাঁর নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন আরও গতিশীল, কার্যকর ও যুগোপযোগী ভূমিকা পালন করবে,ইনশাআল্লাহ। বিবৃতি দাতারা আরো আশাবাদ ব্যক্ত করে বলেন,নব নিযুক্ত ডিজি ইসলামের প্রবেশদ্বার চট্টগ্রামে মোগল আমলের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক শাহী জামে মসজিদের সংস্কার ও আধুনিক স্থাপত্য সম্বলিত নির্মান কাজের মেঘা প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব প্রদান সহ সরকার ও মুসল্লী পরিষদ এর মধ্যে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করবেন, ইনশাআল্লাহ।
বিবৃতি দাতারা তাঁর সুস্বাস্থ্য, নেক হায়াত ও সার্বিক সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews