মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মিন্টু কান্তি নাথ রাজস্থলী প্রতিনিধিঃ

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে যাত্রী ছাউনি সামনে এক সমাবেশে মিলিত হয়।
যাত্রী ছাউনির সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন,চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাকের আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান। সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ,সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন,সহ প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রিন্স,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য জিকু কুমার দে,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান,বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজস্থলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হুরায়রা,বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম,স্থানীয় গণমাধ্যমকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাঙ্গালহালিয়া কলেজ ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও শফিপুর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন এই এলাকার মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews