সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

নীলফামারীতে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে “ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স” (এনডিইএ)-এর নীলফামারী জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, ২২ আগস্ট ২০২৬ কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির এবং সদস্য সচিব ফয়সাল আলমের অনুমোদনক্রমে, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেনের সুপারিশে নীলফামারী জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন লাভ করে।

নবগঠিত কমিটিতে ইবনে নায়েব রিসু-কে আহ্বায়ক, প্রকৌশলী আলিফ নুর ফেরদৌস-কে সদস্য সচিব এবং জামিনুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও সক্রিয় নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন- সাকিব জাহান (মিশু), তাহসিন রিয়াজ, শাহরিয়ার রায়হান, মো: লিমন ইসলাম।

 

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবগঠিত নীলফামারী জেলা কমিটির দায়িত্বশীল ও কর্মমুখী নেতৃত্বের মাধ্যমে জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা, বৈষম্য ও ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।তারা আরও বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের মাধ্যমে নীলফামারীতে এনডিইএ-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews