হারাধন কর্মকার রাজস্থলী।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটির সভাপতি হিসেবে উয়েমং মারমা মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম , মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রভেসর মোঃ আবুল কাশেমর স্বাক্ষরিত কপিতে উল্লেখ করেছেন। গত ১৯ শে আগষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্র স্বারক নং ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪৪১ তারিখে সংশোধনী) এর প্রবিধান ৬৪ অনুসারে আগামী ছয় মাসের জন্য চার জন বিশিষ্ট এডহক কমিটি গঠন করে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।এতে সভাপতি মনোনীত হয়েছে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমার বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী উয়েমং মারমা। সদস্য হলেন শিক্ষক প্রতিনিধি মোঃ লিয়াকত আলী, অভিভাবক সদস্য মনোনীত হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও সনাতন সম্প্রদায়ের একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন দায়িত্বে থাকা মাতৃ ভান্ডারের পরিচালক লিটন কান্তি দাস, সদস্য সচিব পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী।গত ২৩শে আগস্ট রবিবার বিকালে নতুন এডহক কমিটি বিদ্যালয়ে মতবিনিময় সভার মাধ্যমে দায়িত্ব ভার গ্ৰহন করছে বলে প্রধান শিক্ষক জানান।