সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

ফেসবুকে মানহানিকর পোস্ট ও হুমকির ঘটনায় থানায় জিডি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন এলাকায় ফেসবুক আইডি হ্যাক বা ভুয়া প্রোপাগাণ্ডা চালিয়ে কুরুচিপূর্ণ, আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ রাহাতউল্লাহ রবিন বাদী হয়ে গত ২২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে ভুক্তভোগী মোহাম্মদ রাহাতউল্লাহ রবিন লক্ষ্য করেন যে, ‘Jomir Uddin’ নামের একটি ফেসবুক আইডি (প্রোফাইল লিংক: [https://www.facebook.com/share/19GsjvnEyT/](https://www.facebook.com/share/19GsjvnEyT/)) থেকে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কুরুচিকর, আপত্তিকর ও মানহানিকর বক্তব্য, পোস্ট ও মেসেজ প্রকাশ এবং প্রচার করা হচ্ছে। একইসঙ্গে ওই আইডি থেকে তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়, যা তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করছে। এ ঘটনায় প্রয়োজনীয় প্রমাণ হিসেবে ফেসবুক পোস্টের স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে।

এদিকে, এই ভুয়া অপপ্রচার ও হয়রানির পেছনে ‘মোঃ রিপন মন্ডল’ (পিতা: আশরাফ মন্ডল, মাতা: মোছাঃ হেনা বেওয়া, জন্মতারিখ: ২৫ জুলাই ১৯৮৯, জাতীয় পরিচয়পত্র নম্বর: ৪১৬৯০৪৫৩৯২) নামের একটি এনআইডি কার্ড সংশ্লিষ্ট কোনো আইডি বা চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ডিউটি অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ ওমর ফারুক জানান, জিডিটি লিপিবদ্ধ (জিডি নম্বর: ১৩৫৪, তারিখ: ২২/০৮/২০২৬, জিডি ট্র্যাকিং নং: 783JOP) করা হয়েছে। পরবর্তীতে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর হোসেন মামুন এই ডায়েরি সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী মোহাম্মদ রাহাতউল্লাহ রবিন অবিলম্বে এই অপপ্রচারের সঙ্গে জড়িত আইডিধারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews