মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

উৎসবমুখর পরিবেশে প্রিয়ন্ত ও প্রান্তিকের ১০ম বর্ষপুর্তি উদযাপিত।

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়াড়ের ম্রুংদ্রং পাড়ায় (২৫ আগস্ট ২০২৬ইং)রোজ মঙ্গলবার রাএে উৎসবমুখর পরিবেশে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে উদযাপিত হলো শিবু ধর ও সুপ্রিয় ধরের দুই আদরের ছোট ছেলে প্রিয়ন্ত কান্তি ধর ও প্রান্তিক কান্তি ধর-এর ৯ তম পেরিয়ে ১০ম বর্ষপূর্তি।
সম্প্রতি এক শুভ তিথিতে পারিবারিকভাবে এ ঘরোয়া ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি শিশুদের হাসিমুখ,উপহার আদান-প্রদান এবং সুস্বাদু নৈশভোজের মাধ্যমে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের সূচনাতেই প্রিয়ন্ত ও প্রান্তিকের ১০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে কেক কাটা হয়। উপস্থিত অতিথি ও স্বজনেরা তাদের ফুল ও উপহার দিয়ে ভালোবাসা জানান।পরিবারের সদস্য ও শিশুদের যৌথ অংশগ্রহণে পরিবেশিত হয় কেক কাটা ও মিষ্টি, চকলেট শিশুদের মাঝে ভাগাভাগি পরে সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। গানের অনুষ্ঠানে শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত দে,সুপ্রিয়া দও ও জয়ন্তী ধর সাথে তবলায় সহযোগিতা করেন পার্থ ধর এবং কিশোর নাথ।জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে গানে গানে আপ্লুত করেন।
সন্তানদের এই বিশেষ দিনে শিবু ধর ও সুপ্রিয় ধর অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে তাদের ভালোবাসার দুই ছেলের ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। সম্পূর্ণ আয়োজনটি এক সুন্দর, সুশৃঙ্খল এবং স্মরণীয় পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews